বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

চট্টগ্রামের হাটহাজারীতে ভূমিদস্যুদের গ্রেফতারের দাবিতে উপজেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৮২ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে (১৮ ডিসেম্বর) বুধবার দুপুর ১২ টায় হাটহাজারী
উপজেলা মার্কেটের পিছনে জোরপূর্বক ৬টি পরিবারের বসতবাড়ী অবৈধভাবে ভূমিদস্যু কর্তৃক জোরপূর্বক দখলের বিরুদ্ধে এক
মানববন্ধন করা হয়।

এ মানববন্ধনে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা ভূমিদস্যু প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট
মুক্তিযোদ্ধা মীর মোহাম্মদ নুরুচ্ছাফা।

এ সময় মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মো. সাইফুল
ইসলাম, মো. আশরাফুল ইসলাম, জসিম উদ্দিন, মাওলানা মাসুদুর রহমান, আনিসুর রহমান, নুর মোহাম্মদ কিবরিয়া, আসমা খাতুন, সেনোয়ারা বেগম, মানবাধিকার কর্মী কাজী মো. আলী হাসান, হাফেজ আবদুল্লাহ
প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাটহাজারী উপজেলা মার্কেটের পেছনে রহিমপুর ফটিকায় ৬টি পরিবার আজ
মানবেতর জীবন যাপন করছে। এই পরিবারের সকল সদস্যরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি, গুম, খুনের আতঙ্কে
রয়েছে। একটি কুচক্রী মহল জাল দলিল সৃজন করে এসব জায়গা জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসব কুচক্রী মহল বর্তমান সরকারের নাম ভাঙিয়ে নানান অপকর্ম করে যাচ্ছে এবং প্রশাসনকে অপব্যবহার করার কৌশল গ্রহণ করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও পতিত স্বৈরাচারের দোসরা এখনো দাপটের
সহিত চাঁদাবাজি ও জোরপূর্বক অন্যায়ভাবে অবৈধ জায়গা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানো একশ্রেণীর ভূমি
দস্যুরা ভোল্ট পাল্টিয়ে সমাজের নিরীহ জনগণের সহায়-সম্পত্তি আত্মসাৎ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এ বিষয়ে সুবিচারের জন্য প্রশাসনের কাছে ধর্ণা
দিলেও রহস্যজনক কারণে তারা নির্বিকার ভূমি পালন করছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এলাকার
একটি চিহ্নিত ভূমিদস্যু যারা অতীতে স্বৈরাচারের দোসর ছিল তারা আমাদেরকে নানানভাবে ভয়ভীতি, প্রাণনাশের
হুমকি, চাঁদাবাজি, হত্যা-গুম করে ফেলার হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় আমাদের ৬টি পরিবার
অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিশেষে আমরা আইনের আশ্রয় ও সার্বিক সহযোগিতা প্রার্থনা করছি এবং
অবিলম্বে ভূমিদস্যুদের গ্রেফতার করে দৃষ্টান্তশূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে বর্তমান সরকারের প্রধান
উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। প্রধান উপদেষ্টার এলাকা হওয়া সত্ত্বেও কেনো ভূমিদস্যুরা
আস্ফালন করে যাচ্ছে আমাদের বোধগম্য নয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, ভূমি উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রশাসনের
হস্তক্ষেপ কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24