বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

বৈষম্যহীন জেলাগুলোর উন্নয়নে কাজ করা হবে: উপদেষ্টা আসিফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪০৭ Time View
বৈষম্যহীন জেলাগুলোর উন্নয়নে কাজ করা হবে: উপদেষ্টা আসিফ

 

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যহীন জেলাগুলোর উন্নয়নে কাজ করা হবে। গত মঙ্গলবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট কলেজ মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রপ্রীতির বাংলাদেশ চাই, বাংলাদেশের কোন রাষ্ট্রদ্রোহিতার মতো ঘটনায় কেউ যুক্ত থাকলে তাকে কোন ছাড় দেয়া হবে না। নতুন এই বাংলাদেশ গঠনে যারা আহত-নিহত হয়েছেন, আমরা যেন তাদের ভুলে না যাই। তাদের স্মরণে রাখতে হবে। এসব পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশে যে এলাকা ভিত্তিক বৈষম্য রয়েছে, তা নিরসরে আমরা কাজ করছি। ফেসিষ্ট সরকারের সময় গোপালগঞ্জসহ বিশেষ কিছু জেলায় উন্নয়ন হয়েছে। আমরা গুরুতর দিয়ে বৈষম্যহীন জেলাগুলোর উন্নয়নে কাজ করে যাব।এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, কোন প্রকার হস্তক্ষেপ, কোন প্রকার আঘাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না। ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দেওয়া প্রসঙ্গে অতি দ্রুত বিকল্প ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

আরো পড়ুন-

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার শরিফ উদ্দিন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, সাংবাদিক সরকার মাজহারুল মান্নান, ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ছাত্র সমন্বয়কের পক্ষে সামছুর রহমান সুমন, শহীদ মামুন মিয়া বাবা আজগার আলী, শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা বেগম, শহীদ সাইফুলের স্ত্রী রানী বেগম প্রমুখ। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং পাওটানাহাট সাথী মজলিস পাবলিক লাইব্রেরীর বহুতল ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন ও তিস্তা নদীর উপর উলিপুর-পীরগাছার মধ্যে ব্রীজ নির্মানের জন্য পানিয়ালের ঘাট পরিদর্শন করেন। এছাড়াও তিনি পীরগাছা উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24