বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

চট্টগ্রামে হত্যাকাণ্ড ও নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: সারজিস আলম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৫৮৯ Time View
চট্টগ্রামে হত্যাকাণ্ড ও নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: সারজিস আলম

অনলাইন ডেস্ক

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ফেসবুক পোস্টে বলেন, ধর্মকে টুল হিসেবে ব্যবহার করে কোনো ব্যক্তি, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যেই জড়িত থাকুক না কেন, খুনের সর্বোচ্চ শাস্তি চাই। ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় নয়। বেশি ছাড় পেলে মাথায় উঠে নাচবে। উগ্রপন্থীর বিচার তার ধর্ম দেখে হয় না, উগ্রপন্থীতা দেখে হবে।

এদিকে দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে ফাঁদে পা না দিতে আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া চট্টগ্রামে হত্যাকাণ্ড ও নাশকতায় জড়িতদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলা হয়।

আরো পড়ুন-

এছাড়াও চলমান ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, ‘আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না।আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24