শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নগরীর সাবানঘাটায় বাগদাদীয়া খানকাহ শরীফের শুভ উদ্বোধন

লিয়াকত হোসেন:
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩৩৪ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের অঙ্গ প্রতিষ্ঠান বাগদাদীয়া খানকাহ শরীফ সাবান ঘাটা শাখার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল গত (২২ নভেম্বর) শুক্রবার বাদে মাগরিব নগরের চান্দগাঁও থানাধীন সাবানঘাটা এলাকায় বাগদাদীয়া খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়।

খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ ইসহাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাগদাদীয়া খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা, মদীনা শরীফ ও বাগদাদ শরীফের সাবেক খাদেম হযরত শাহসূফি আব্দুল হালিম আল মাদানি ( ম: জি: আ:)।

বিশেষ অতিথি ছিলেন নগরের ওয়াজেদীয়া আলীয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ আব্দুল হাই আলকাদেরী ( ম: জি: আ:) ও তরুণ বক্তা হযরত নিয়াজ মাখদুম ফারুকী।

এ সময় আরও বক্তব্য রাখেন তারেক শাহ, মোহাম্মদ জাহেদুল ইসলাম পাটোয়ারী, মোহাম্মদ ফজলুল হক, নুর উদ্দিন, মোহাম্মদ আলী, স ম জিয়াউর রহমান , মোহাম্মদ ইয়াকুব আলী, কাজী নাজমুল হাসান সেলিম, মোহাম্মদ ইদ্রিস মামুন, মোহাম্মদ নাছির উদ্দীন, এডভোকেট এম শফিকুল ইসলাম, অধ্যাপক গোলাম রব্বানী প্রমুখ।

মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহসূফি আব্দুল হালিম আল মাদানি বলেন, আল্লাহর সন্ধান পেতে হলে নবী ও রাসুলের কাছে যেতে হবে আর নবী ও রাসুল পেতে হলে অলি আউলিয়ার কাছে যেতে হবে। পরকালের সঠিক পথ অনুসন্ধানের জন্য ও মুক্তির পথ৷ অনুসরণ করে ইহকালে এবং পরকালে মুক্তির জন্য বাগদাদীয়া খানকাহ শরীফের সূচনা।

তিনি আরও বলেন, যারা নবী আউলিয়ার পথ অনুসরণ করে না, তারা গোমরাহী ও অভিশপ্ত জীবনপ্রাপ্ত।

আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও তরিকতের উন্নতি, সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা শাহসূফি আব্দুল হালিম আল মাদানি ( ম: জি: আ:)। সর্বশেষ উপস্থিত সকলের কাছে তবররক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24