বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীতে শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৭২ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীতে উৎসব মুখর পরিবেশে শিক্ষা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নগরীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজসহ ৮টি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা ‘অঙ্গিকার বাংলাদেশ ফাউন্ডেশন’ এর সভাপতি ক্যাপ্টেন আতিক খান।

এছাড়াও পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, চিটাগং লিবার্টি স্কুলের চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম, লাইফ লাইন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও শিক্ষা ফাউন্ডেশন মেধা বৃত্তির সভাপতি কাজী আবদুর রহমান, এডুএইড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ ও শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি এর শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেপি কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল এর চেয়ারম্যান শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা ইন্জিনিয়ার সানাউল্লাহ, সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ মাসুদ প্রমুখ।

বিভিন্ন কেন্দ্রের হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির সহ-সভাপতি আব্দুল জলিল, শরিফ উদ্দিন রিপন, শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির সদস্য আব্দুল গণি, শাহ জামাল রিপন, মকবুল হোসেন, মো: জিয়াউল করিম, মোতাহার হোসেন, নুর আমিন।

সহকারি কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো: জাফর উল্লাহ, নাসরিন আক্তার, মুকিম বিল্লাহ, সনজিদা আক্তার, সালমা পারভীন, বাহার উদ্দিন, পারভীন আক্তার সীমা, সর্বিক পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আব্দুল জলিল।

নগরীর ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১হাজার ৬শত শিক্ষার্থী এ পরীক্ষায়অংশ গ্রহণ করে।

এ সময় শিক্ষা ফাউন্ডেশন এর শিক্ষা সচিব ও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার মান উন্নয়নের অংশ হিসেবে এই বৃত্তি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।

উক্ত সংগঠনের সভাপতি কাজী আবদুর রহমান বলেন, আগামীতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

সংগঠনের সাধারন সম্পাদক মো:নাছির উদ্দিন বলেন, এই মেধা বৃত্তি সামাজিক শিক্ষা সেবায় অবদান রাখছে শুধু বৃত্তি কার্যক্রমেই সীমাবদ্ধ থাকবেনা সেবামূলক সকল শিক্ষা কার্যক্রমে সমানভাবে সারাবছরব্যাপী শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24