বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

চট্টগ্রামে বাংলাদেশ মুসলিম লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৮ Time View

লিয়াকত হোসেন লিমন,চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর লাভলেইনে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে বাংলাদেশ মুসলিম লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম উত্তর-দক্ষিণ জেলা মুসলিম লীগের আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী আবুল খায়ের। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রোটারিয়ান এম এ মতিন।

এছাড়াও সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য লিয়াকত আলী ও চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টাল নিউজ গার্ডেনের সম্পাদক কামরুল হুদা।

এছাড়াও সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভাটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) কাজী নাজমুল হাসান সেলিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24