শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

চউকের নতুন চেয়ারম্যান হলেন প্রকৌশলী নুরুল করিম

লিয়াকত হোসেন:
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৫ Time View

লিয়াকত হোসেন,চট্টগ্রাম:
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. নুরুল করিম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নুরুল করিম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট শৈলকুপা গ্রামের বাসিন্দা। চার মাস আগে চউকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছকে। আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান।

প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ ইউনুসের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তার স্থলে প্রকৌশলী মো. নুরুল করিম চউক চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। তার নিয়োগ তিন বছরের জন্য, তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এতে আরও উল্লেখ করা হয়েছে, নুরুল করিমকে এই ভূমিকা গ্রহণের জন্য অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সব কাজের সম্পর্ক ছিন্ন করতে হবে।

এদিকে ইউনুছের পাশাপাশি আরও ৯ জনকে চউক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, এম আশরাফুল আলম, জিয়াউল হক সুমন, মুহাম্মদ আলী শাহ, মো. ফারুক, মুনির উদ্দিন আহমদ, জসিম উদ্দীন শাহ, আশিক ইমরান, জিনাত সোহানা চৌধুরী ও আলী আহমেদ।

এর আগে ২৭ আগস্ট ‘বৈষম্যবিরোধী চট্টগ্রাম’-এর ব্যানারে চউক চেয়ারম্যান ইউনুছের পদত্যাগের দাবিতে চউক ভবন ঘেরাও করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24