শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

ভাঙ্গায় বিএনপি নেত্রী শামা ওবায়েদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩২৪ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায়
বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কেএম ওবায়দুর রহমানের কন্যা ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) ফরিদপুর বিভাগের নেত্রী শামা ওবায়েদ রিংকুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৯ আগষ্ট) বৃহষ্পতিবার বিকেলে ভাঙ্গা কোর্টপাড়ে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিশেষ এক আলোচনা শেষে একটি মিছিল বের করেন।

এরপর উপজেলা পরিষদের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় ভাঙ্গা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- বিএনপি নেতা আরিফ মুন্সী, যুবদল নেতা রিভেন্স খাঁন, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব, আশিক মোল্লা, যুবদল নেতা রবিউল ইসলাম, হাদিউজ্জামান রাজু, সুমন মুন্সি, শ্রমিকদল নেতা ইলিয়াছ, মিরণ, ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, সৈয়দ মেহেদী, ইমরান মুন্সি, নিসান মোল্লা, সাকিবুল ইসলাম সুমন, রিপন খাঁন, আবিদ শিকদার, রাজিব, আরাফাত, রবিউল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফরিদপুরের নগরকান্দায় কবির ভূঁইয়া (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই দিনের সংঘর্ষ এবং পরবর্তীতে মামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান উপস্থিত নেতাকর্মীরা।

এছাড়াও অনতিবিলম্বে, মিথ্যা মামলা প্রত্যাহারসহ শামা ওবায়েদের দলীয় পদ বহাল করার জোর দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24