শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় মরিচের গুঁড়া ছিটিয়ে হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৬

লিয়াকত হোসেনঃ
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩৪৭ Time View

ফরিদপুরের ভাঙ্গায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে একটি পরিবারের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এতে দুই অন্তঃসত্ত্বা নারীসহ ছয়জন আহত হয়েছেন।

আজ সোমবার (২৬ আগস্ট) সকালে ভুক্তভোগী পরিবার ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এর আগে রোববার রাত ৮টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের তাড়াইল ঈশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- হবি শেখ (৬০) তার স্ত্রী হাফিজা বেগম (৫০), অন্তঃসত্তা দুই মেয়ে সুইটি আক্তার (২৪) ও সাথী আক্তার (২৬), সদ্য সন্তান প্রসব করা আরেক মেয়ে ময়না বেগম (২২) ও নাতিন ছামিরা আক্তার (৬)। আহতরা ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, ঈশ্বরদী গ্রামের হবি শেখের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ দেলোয়ার চৌধুরীর দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার বিকেলে দেলোয়ার ও তার সহযোগী রাকিব মোড়ল হবি শেখের ওপর অতর্কিত হামলা চালায়। ওইদিন রাতেই হবি শেখ বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে রোবার (২৫ আগস্ট) রাতে আবারও প্রতিপক্ষ দেলোয়ার চৌধুরী, রাকিব মোড়লসহ তার লোকজন হবি শেখের পরিবারের ওপর মরিচের গুঁড়া ছিটিয়ে হামলা ও ভাঙচুর করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব জানান, হামলার ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24