রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ওসমানী হাসপাতালে সাবেক বিচারপতি মানিকের অস্ত্রোপচার সম্পন্ন

স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮১৭ Time View

সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের দেহে অস্ত্রোপচার করা হয়েছে।শনিবার (২৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে তাকে কারারক্ষীদের নিরাপত্তায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে রাত ১০টার দিকে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত ১টার দিকে মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবু জাফর সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে তাকে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক সূত্র জানায়, সাবেক বিচারপতি মানিকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দ্রুত অস্ত্রোপচার করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করে বিজিবি।

জানা গেছে, সিলেটে বিচারপতি মানিকের বিরুদ্ধে নতুন করে মামলা হয়নি। বিজিবি মামলা করবে বললেও পরে তা করা হয়নি। তবে পুলিশ তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে শনিবার বিকাল ৪টায় সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে হাজির করে। আদালত ৫৪ ধারায় বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে পুলিশ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়। কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যান পুলিশ সদস্যরা।

এরআগে আদালতে হাজির করার সময় উত্তেজিত জনতা তার উপর ডিম ও জুতা নিক্ষেপ এবং শারীরিকভাবে হেনস্তা করা হয়।

সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে।

একই অভিযোগে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মো. জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন।

আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিচারপতি মানিক নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচিত-সমালোচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24