বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্দ ভাষা ব্যবহার করে তোপের মুখে নিপুণ

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৬৪০ Time View

সাংবাদিকদের সঙ্গে ‘অশালীন’ ভাষা ব্যবহার করে তোপের মুখে পড়েছেন চিত্রনায়িকা নিপুণ। সোমবার (১৯ জুন) রাজধানীর ফিল্ম আর্কাইভে এক অনুষ্ঠানে চিত্রনায়িকা নিপুণকে কয়েকজন গণমাধ্যমকর্মী বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘উনাদের মনে তো অনেক কুরকুরানি, ওটা একটু কমাই।’

তার এমন মন্তব্য স্বাভাবিকভাবে নেয়নি ভক্ত-দর্শকমহল। একজন চিত্রনায়িকার মুখে এরকম শব্দের ব্যবহার সমালোচনার সৃষ্টি করেছে। তবে এখানেই থামেননি নিপুণ। এরপর জায়েদ খানকেও আক্রমণ করেছেন। এই নায়িকার দাবি, জায়েদের কারণে বাংলাদেশ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুণ বলেন, জায়েদকে ফ্রান্সের ভিসা দেয় নাই- এ প্রশ্ন করেন না কেন? এটাও প্রশ্ন করেন- আমি উত্তর দেব। ও (জায়েদ খান) বাংলাদেশকে ডুবাইছে। প্রধানমন্ত্রীর সাইন থাকার পরও শুধু জায়েদ থাকার ফলে আমাদের এমডি ভিসা পায়নি।

আপনাকে অনেক অনুষ্ঠানে দেখা যায় না, এমন প্রশ্নে নিপুণ বলেন- সবশেষ মুক্তিপ্রাপ্ত রোজিনা ম্যাডাম ও জয় চৌধুরীর সিনেমার দাওয়াত আমি পাইনি। কারণ ওরা জায়েদ খান প্যানেলের লোক। উনারা আমাকে পছন্দ করেন না, স্বাভাবিকভাবেই উনারা আমাকে দাওয়াত দেন না। যার কারণে আমি যাইনি। নিপুণের এমন বক্তব্য ও ‘কুরকুরানি’ শব্দের সমালোচনা করে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কটাক্ষও করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24