মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন ফের নামঞ্জুর যুবলীগ নেতা থেকে ‘ক্রাইম রিপোর্টার’: বিল্লাল হোসেন মানিকের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তদন্তের জালে ‘প্রতিদিনের কাগজ’-এর রফিক ও তার সিন্ডিকেট সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার

বিনোদন প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত নতুন প্রজেক্ট ‘শিকার’ এবার ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে বড় পর্দার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মিত হচ্ছে। কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির শুটিং চলতি মাসেই শুরু হওয়ার কথা রয়েছে।

নির্মাতা জানান, প্রাথমিকভাবে গত মার্চে শুটিং শুরু করার পরিকল্পনা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে কিছুটা সময় লাগায় সূচিতে পরিবর্তন আনা হয়। পরে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা শেষে প্রকল্পটিকে সিনেমা হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সীমান্ত অঞ্চলকে ঘিরে থ্রিলারধর্মী গল্পে নির্মিত ‘শিকার’-এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চলচ্চিত্রটিতে অপু বিশ্বাসকে একটি গ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেতা মুরতজা পলাশ।

সিনেমাটির বড় অংশের দৃশ্যধারণ হবে নেপালে। নির্মাতা জানিয়েছেন, গল্পের পরিসর, লোকেশন, কাস্টিং এবং সামগ্রিক বাজেট বিবেচনায় এটিকে বড় পর্দার জন্য নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুটিং শুরুর আগেই চলচ্চিত্রটির গানের কাজ সম্পন্ন হয়েছে। কবির বকুলের কথায় ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের দ্বৈত গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। এছাড়া আকাশ মাহমুদের সুর ও কণ্ঠে একটি বিরহধর্মী গানও থাকছে সিনেমাটিতে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে ‘শিকার’-এর শুটিং ইউনিট নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। সেখানেই শুরু হবে চলচ্চিত্রটির মূল দৃশ্যধারণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24