শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

চট্টগ্রামে নকল পণ্যের গুদামে অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩৬৩ Time View

চাষী ভাই চিনিগুঁড়া চাল, যার মোড়ক চাষী চিনিগুঁড়া চালের মতো।নকল-ভেজাল Weel ডিটারজেন্ট পাউডার, যার মোড়ক Wheel এর মতো।
Rim ডিটারজেন্ট পাউডার, মোড়ক Rin ডিটারজেন্ট পাউডারের মতো)। নকল টিস্যু।

আজ রোববার (১১ আগস্ট) নগরের ষোলশহরের একটি নকল ও ভেজাল পণ্যের গুদামে অভিযান চালিয়ে এসব পণ্য ধ্বংস করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত এ অভিযানে ভিক্টোরিয়াস গ্লোবাল প্রা, লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানকালে ডায়াবেটিসের ওষুধ, শিশুখাদ্য, ভেজাল চিনি, সরিষার তেল, ডিশ ক্লিনার ইত্যাদি নানা ধরনের বেনামি পণ্য পাওয়া যায়, যার কোনোটিরই বিএসটিআইয়ের লাইসেন্স প্রতিষ্ঠানটি দেখাতে পারেনি।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান, নাসরিন আকতার ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রানা দেবনাথ জানান, বাংলাদেশ সেনাবাহিনী মধ্যরাতে নকল ও ভেজাল পণ্য বোঝাই একটি ট্রাক ও ট্রাকে থাকা পণ্যের মালিককে আটক করে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালকের সঙ্গে যোগাযোগ করে। এর প্রেক্ষিতে অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালায়। এ সময় নকল ও ভেজাল পণ্যগুলো দেখতে পান। ভোক্তা অধিকার বিরোধী কাজের জন্য প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং নকল পণ্য ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24