মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩৫২ Time View

ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।আজ শনিবার (১০আগস্ট) ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরীর সাক্ষরে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সভায় আরও পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, ডা. শহীদ ফজলে রাব্বী ছাত্রাবাস ও ডা. চৌধুরী আব্দুল আলীম ছাত্রীবাসে সব ছাত্ররাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, অন্যান্য ও নতুনভাবে গঠিত কোনো সংগঠন) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে।

ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে বা হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে রাজনীতি আনয়ন, চর্চা, রাজনৈতিক কর্মসূচি পালন এবং তাতে অন্যদের আহ্বান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচার প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধ ক্যাস্পাস ও হোস্টেল থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থ গ্রহণ করা হবে।

তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে ১২ আগস্ট মোতাবেক একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট ছাত্রদের ডা. ফজলে রাব্বী ছাত্রাবাসে অবস্থান, একাডেমিক ক্লাস ও ক্যাম্পাসে আগমনে নিষিদ্ধ করণের সিদ্ধান্ত ১০ আগস্ট এর একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24