মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

আজ সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করছেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩০৫ Time View

আজ (১০ আগষ্ট) সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুরে তিনি নিজেই এ কথা জানান।

পদত্যাগের দাবি উঠেছে, এ অবস্থায় আপনার সিদ্ধান্ত কি? এই প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে বলেন, আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কিছু আনুষ্ঠানিকতার বিষয় আছে। সেগুলো শেষ হলেই সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবো।

এদিকে সকাল থেকেই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এদিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আন্দোলনকারীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় বলেছেন, আপনারা শান্ত থাকুন। হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান করলেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের দ্বারা হাইকোর্টের কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24