মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ভাঙ্গায় নিবন্ধিত মৎস্যজীবিদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৫৩ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় মৎস্য অধিদপ্তরের আওতায় উপজেলার মৎস্য চাষী ও নিবন্ধিত মৎস্যজীবিদের মাঝে বিনামূল্যে মৎস্য উপকরণ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

আজ (১১ জুলাই) বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাওসার ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, মৎস্য চাষী সমবায় সমিতির নেতা জগদীশ চন্দ্র মালো, মৎস্য উদ্যোক্তা রাজিব মাহমুদ প্রমূখ।

অনুষ্ঠানে ৩১ জন নিবন্ধিত মৎস্য চাষিকে ৬২ টি ছাগল, ছাগল লালন পালনের জন্য খোঁয়াড়, ২০ জন জেলেকে জাল, নৌকা ও অন্যান্য উপকরণসহ স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।

বিভিন্ন তথ্য তুলে ধরে মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী বলেন, উপকারভোগী ১৪০ জন জেলেদের স্মার্টকার্ড, ৩১ টি খোঁয়াড়, ৬২ টি ছাগল, ৬২০ কেজি ছাগলের খাবার,১০ জন পেনে মাছ চাষীদের জাল,খাবার, ২ টি খাঁচায় মাছ চাষের জন্য ২০ জনকে ২ টি নৌকাসহ সাইনবোর্ড দেওয়া হয়।

এছাড়াও শামুক উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ১ টি নৌকা, বানা,চুন, সার, সরিষার খৈলসহ সাইনবোর্ড,মুক্তাচাষ প্রকল্পের আওতায় জাল,চুন ও সার দেওয়া হয়। অপরদিকে ১ টি করে কৈ,শিং,মাগুর মাছের প্রদর্শনীর জন্য জাল,চুন,সার,সরিষার খৈল এবং মুক্তা চাষ প্রদর্শনীর জন্য জাল,সাইনবোর্ড, সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24