শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে পিকআপের চালকসহ নিহত ২

লিয়াকত হোসেন:
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৪২৪ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন পুকুরিয়া নামক এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেল্পার নিহত হয়েছে। এই ঘটনায় যাত্রীবাহী বাসের ১৫ জন আহত হয়।

আজ (৫ জুলাই) শুক্রবার বেলা আড়াইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল আনাম হতাহতের ঘটনা নিশ্চিত করে জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা গামী গোল্ডেন লাইন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেল্পার নিহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার সড়কে কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর রেকারের সাহায্যে বাস ও পিকআপটি উদ্ধার করা হলে তারপর থেকে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24