শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা; আটক ৩

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৪৩২ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় এক প্রেমিকের সামনেই প্রেমিকাকে ধর্ষণের চেষ্টাকালে এক বখাটে যুবককে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। আজ (১ জুন) শনিবার সকালে ওই যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো দুইজনকে গ্রেফতার করেছেন পুলিশ।

এর আগে গতকাল শুক্রবার (৩১ মে) রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আটককৃত বখাটে যুবক উপজেলার চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আঃ খালেক মোল্লার ছেলে সাইফুর রহমান সুজন(২১)। 
অন্য দুই জন হচ্ছে- পার্শ্ববর্তী গোয়ালদী গ্রামের মন্নু মুন্সির ছেলে তাহাসিন মুন্সী(২০) ও একই গ্রামের তালেব মিয়ার ছেলে মুন্না মিয়া(২১)।

পুলিশ সূত্রে জানা যায়, শিবচরের গুপ্তেরচর এলাকা থেকে প্রেমিক ইউনুচ সরদারের সাথে তার প্রেমিকা ঘুরতে আসে ভাঙ্গা গোল চত্বরে। ওরা সন্ধার পরে ভ্যান যোগে বাড়ী ফিরছিল। ঘটনাস্থলে পৌছালে তখন সুজন সহ চার বখাটে যুবক ওই প্রেমিক-প্রেমিকার ভ্যান গতিরোধ করে নামতে বাধ্য করে। এক পর্যায়ে বখাটেরা ওদের রাস্তার নিচে জঙ্গলের ভিতর নিয়ে প্রেমিক ইউনুচকে চড়থাপ্পড় দিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রেমিকা কে ধর্ষণের চেষ্টা চালায়। এক্সপ্রেসওয়ের বাইপাস সড়ক দিয়ে পুলিশের টহলকালে ভ্যান চালক বিষয়টি পুলিশকে অবহিত করে। তখন পুলিশ ধাওয়া করে এক বখাটেকে আটক করতে সক্ষম হন। আরো তিন বখাটে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ওই প্রেমিক-প্রেমিকা ও ভ্যানচালক কে উদ্ধার করেন পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন। এ বিষয়ে ধর্ষন চেষ্টা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

পুলিশ আরো জানান, ওই প্রেমিকার মা বাদী হয়ে আজ শনিবার ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24