শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান; আটক ১৬ তরুণ-তরুণী

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৪২৪ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। আটকদের মধ্যে ছয়জন যুবক ও ১০ জন যুবতী।

শুক্রবার (৩১ মে) বিকেলে ফরিদপুর শহরের ‘হোটেল গার্ডেন ভিউ’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।আটকদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা জানান, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের আবাসিক হোটেল গার্ডেন ভিউতে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, অভিযানকালে অসামাজিক কার্যকলাপের দায়ে ১০ জন তরুণী ও ৬জন তরুণকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24