শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

নিখোঁজের ৬ মাসেও খোঁজ মেলেনি স্কুল ছাত্র শাকিবের; উদ্বিগ্ন এলাকাবাসী

লিয়াকত হোসেন:
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৩২৭ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মাজারদিয়া ইউনিয়নের হড়েরকান্দি গ্রামের লিটন ফকিরের ছেলে শাকিব ফকির (১২) নিখোঁজ হওয়ায় এলাকাবাসীর মানববন্ধন বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো উদ্বিগ্ন।
নিখোঁজ শাকিব কাগদী হাইস্কুলের ৭ ম শ্রেনীতে পড়ে বলে তার পরিবার জানান।
২৫ শে নভেম্বর ২০২৩ বিকেল চারটা সালথা থানায় সাকিবের পিতা লিটন ফকির এর অভিযোগ জানাযায় বাড়ি থেকে তার বাবার ব্যাটারি চালিত ভ্যান গাড়ি নিয়ে কাগদী বাজারে যায় এবং সেখান থেকে ভাড়ায় লোক জন নিয়ে মাঝারদিয়া বাজারে গিয়ে বাড়িতে না ফেরায় শাকিবের পিতা লিটন ফকির ২৫ নভেম্বর ২০২৩ইং তারিখে
থানায় অভিযোগ করে। অভিযোগে সালথা থানার ১০৭৮নং জিডি লিপিবদ্ধ করেন।

নিখোঁজের ৬ মাস পার হলেও ছেলে সন্ধান না পাওয়ায় ৩১ মে শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড়ে এক মানববন্ধন করেন। মানববন্ধনেে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে নিখোঁজ হওয়া শাকিব কে ফিরে পেতে জোর দাবী জানান। নিখোঁজের বিষয় নিয়ে থানায় জিডির ব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ ফাইজুর রহমান এ প্রতিবেদক কে বলেন শাকিব নিখোঁজ হওয়ায় তার বাবা লিটন ফকির থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরই সিনিয়ার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল এর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়, এবং দেশের প্রতিটি থানায় ফ্যাক্স করে বার্তা পাঠানো হয়েছে এবং আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।স্থানীয় এলাকাবাসীর পক্ষেউপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর , সোলাইমান মাতুব্বর, মোহাম্মদ জাকির মিয়া, এনায়েত মাতুব্বর, আরিফ ফকির, বাসারফকির,মোঃ আজিজুল শেখ আজিজুর শেখ, মোহাম্মদ সোনা মিয়া সহ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এন্ড ইউনাইটেড কনজুমার প্রটেকশন লিগ্যাল রাইটস ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখা কমিটিরসাধারণ সম্পাদক ডক্টরমোহাম্মদ আলী আকবর হোসেন বিভিন্ন সংগঠন উদ্ধার না হওয়ার উদ্বিগ্ন প্রকাশ করছে। দ্রুত সময় লিটন তার ছেলেশাকিব (১৪) উদ্ধারের জন্য প্রশাসনের আরো তৎপরতায় লিটনফকির তার একমাত্র ছেলে সাকিব(১৪) উদ্ধারে সরকারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের নিকটজোর দাবি করছে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24