শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ভাঙ্গায় ২ সংবাদকর্মীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা সেই সমালোচিত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৩৭৪ Time View

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সমালোচিত সেই প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের বিরুদ্ধে সেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তথ্য চাওয়ায় দুই সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করার জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-এ-খুদা।

প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্তের বিরুদ্ধে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে অত্র দপ্তরে তাকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়।

আজ বৃহষ্পতিবার (২৩ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ইউএনও বিএম কুদরত-এ-খুদা।

উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত-এ-খুদা জানান, প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত স্থানীয় দুই সংবাদ কর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তাঁর এহেন আচরনের জন্য কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ বৃহষ্পতিবার ২৩ মে থেকে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে অত্র দপ্তরে লিখিত জবাব চাওয়া হয়েছে। পরবর্তীতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের বিরুদ্ধে নোটিশে যা বলা হয়েছে তা হুবহু তুলে ধরা হলো;

অরুণ চন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভাঙ্গা ফরিদপুর। আপনার নিকট গণমাধ্যম কর্মী সংবাদ সংগ্রহের জন্য তথ্য প্রদানের অনুরোধ করলে আপনি তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন যা ভিডিও ফুটেজ এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়।

আপনার এ ধরনের আচরণে কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক মন্ডলীর ভাবমূর্তী ক্ষুন্ন হয়েছে।

আপনার এহেন আচরণ অসদাচরণ বলে প্রতীয়মান হয়। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে না তা আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

নোটিশ প্রাপ্তির বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানায়, তাঁর বিরুদ্ধে হওয়া কোন নোটিশ তিনি পান নি। তিনি জরুরী কাজে ব্যস্ত রয়েছেন জানিয়ে মোবাইলের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন জানান, একজন শিক্ষকের আচরণ হতে হবে শিক্ষক সূলভ। কিন্তু, প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের আচরণ শিক্ষক সূলভ আচরণ হয় নি। তাঁর আচরণের জন্য তাকে কারণ দর্শনোর নোটিশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত (২০ মে) বিকেলে প্রধান শিক্ষক অরুণ চন্দ দত্তের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তথ্য জানতে চাওয়ায় দুই সংবাদকর্মীকে অকথ্য ভাষায় গালাগাল ও হেনস্থা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এরপর ওই দিন রাতেই ভাঙ্গা থানায় প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করে ভাঙ্গা থানায় আরও একটি লিখিত অভিযোগ দেন মোঃ আক্তারুজ্জামান।

এরপর দিন (২১ মে) ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুরের জেলা প্রশাসক ও উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন ফরিদপুর বরাবর প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্তের বিরুদ্ধে সেচ্ছাচারিতা, পরিচ্ছন্নকর্মী নিয়োগে অনিয়মসহ ব্যাপক দুর্নীতি প্রসঙ্গে লিখিত অভিযোগপত্র দিয়েছেন হেনস্তার শিকার সাংবাদিক আক্তারুজ্জামান সোহেল।

গত মঙ্গলবার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-এ-খুদা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24