মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরে নকল ওরস্যালাইন তৈরির কারখানায় অভিযান; ২ লাখ টাকা জরিমানা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৪৩৮ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদর উপজেলাধীন কানাইপুরে নকল ওরস্যালাইন তৈরির কারখানার রয়েছে। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধ কারখানা ও গোডাউন সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।একই সঙ্গে নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় শহরতলীর কানাইপুরে রুপা ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্যপণ্য তৈরি প্রতিষ্ঠানে অভিযান চালায় জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি দল।

এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় রুপা ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্যপণ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। কারখানায় তৈরি করা হচ্ছিল ওরস্যালাইন-এন নামে নকল খাবার স্যালাইন। স্যালাইনের মোড়ক হুবহু এসএমসির মোড়কের অবিকল। দেখা যায় ওই প্যাকেটে মেয়াদও ঠিকমতো লেখা নেই। এছাড়াও সেখানে বিভিন্ন কোম্পানির মোড়কে শিশু খাদ্য তৈরি করে প্যাকেটজাত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানা ও গোডাউন সিলগালা করে দেন এবং দুই লাখ টাকা জরিমানা করেন।

ফরিদপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। সরেজমিন সেখানে দুই লাখ পিচের অধিক নকল স্যালাইনের প্যাকেট পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গোডাউন ও কারখানা সিলগালা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24