শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৭৫ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠান, ছাত্র ,শিক্ষক সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার জনগণকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২২ এপ্রিল) মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা  বিএম কুদরত -এ- খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহান শাহ্, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ইসহাক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (টুকু)মোল্লা, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম,ম সিদ্দিক মিঞা, শিক্ষক শহিদুল ইসলাম প্রমূখ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি )মেশকাতুল জান্নাত রাবেয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: তরুণ কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জালাল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবীন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় সমাজে শান্তি রক্ষার ব্যাপারে প্রশাসনকে সকল ধরনের সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগন, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত,স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24