শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ ১ যুবক ও বৃদ্ধা গ্রেপ্তার

লিয়াকত হোসেন:
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৪০৯ Time View
Oplus_131072

 

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধি:

ভাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৫ কেজী গাজাসহ এক বৃদ্ধা নারী ও যুবককে গ্রেপ্তার  করেছে পুলিশ।

গতকাল (২১ এপ্রিল) রোববার রাতে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ও পৌরসভার ছিলাধরচর গ্রাম থেকে এ মাদক উদ্ধার করা হয়।

আজ সোমবার (২২ এপ্রিল) বেলা ১২ টার দিকে ভাঙ্গা থানা প্রাঙ্গণে পুলিশের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত যুবক উপজেলার গোপিনাথপুর গ্রামের মিজান মুন্সীর ছেলে হাসিব মুন্সী (২২) ও পৌরসভার ছিলাধরচর গ্রামের মৃত শেখ রোকনের স্ত্রী আলেয়া বেগম (৬২)।

প্রেস রিলিজে পুলিশ জানায়, ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশনায় ভাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল ভাঙ্গা পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ও ছিলাধরচর গ্রামে পৃথক দুটি অভিযান চালায়। এসময় ৫ কেজী গাজাসহ হাসিব মুন্সীকে পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। এরপর পুলিশের একই টিমের আরেকটি অভিযানে পৌরসভার ছিলাধরচর গ্রাম থেকে আরও ৫০০ গ্রাম গাজাসহ বৃদ্ধা আলেয়া বেগমকে আটক করা হয়। পরে ওই রাতেই তাদের দুইজনকে থানা হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার উপ-পরিদর্শক ও সেকেন্ড অফিসার মারুফ হোসেন জানান, গাজাসহ আটক দুই আসামিকে মাদকের নিয়মিত মামলায় আজ সোমবার দুপুরে ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24