শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপিত

লিয়াকত হোসেন:
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৪৮৩ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর:
বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার সকালে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এরপর এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর-০৩ আসনের সংসদ সদস্য এ,কে আজাদ,ফরিদপুর-০৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন , সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ঝর্না হাসান,পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান  মিলনসহ বিভিন্ন সরকারী -বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালির জীবনে বৈশাখ মাসের প্রথম দিনটি কেবল বর্ষ শুরুর সূচনা দিনেই সীমাবদ্ধ নয়। নতুন বছরের নতুন দিনটি উদ্‌যাপিত হয় সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ হিসেবে। ঋতুভিত্তিক এই অসাম্প্রদায়িক উৎসবে অংশ নেন দেশের ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল শ্রেণী-পেশার মানুষ।

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাভাষী মানুষও সেসব দেশে তাঁদের সাধ্য অনুযায়ী পহেলা বৈশাখ ও নববর্ষ উদ্‌যাপ করে থাকে ।
ফলে পয়লা বৈশাখের এই উৎসব হয়ে উঠেছে বাঙালির জাতিসত্তা ও সংস্কৃতি উদ্‌যাপনের এক বিপুল বর্ণাঢ্য মহোৎসব।

বক্তারা নতুন বছরে, নতুন দিনের এই উদ্‌যাপনে পুরোনো বছরের ব্যর্থতার গ্লানি, অক্ষমতার আক্ষেপ কাটিয়ে নতুন উদ্যমে দেশ, জাতি, সমাজ ও ব্যক্তিজীবনের সমৃদ্ধি অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24