মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

নতুনকরে ৯৬ হাজার ৭৬৩ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৮৩০ Time View

 

এবার নতুন করে ৯৬ হাজার ৭৩৬ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পঞ্চম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ।

রোববার (৩১ মার্চ) দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করা হয়।

স্কুল ও কলেজে ৪৩ হাজার ২৮৬ জন এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ জনসহ সর্বমোট ৯৬ হাজার ৭৩৬ জন নিয়োগ দেওয়া হবে। শূন্য পদের পদভিত্তিক তালিকা এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://ngi.teletalk.com.bd) এ ১৭ এপ্রিল দুপুর ১২টায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে।

আবেদনকারীর যোগ্যতা: আবশ্যিকভাবে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে, এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা-২০০৬ (সংশোধিত ২০১৫) এর বিধি ১০ (১) মোতাবেক বৈধ সনদধারী হতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবল তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে আবেদন করলে এবং তদনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে এই সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আবেদনকারীর বয়স: প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে।

প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে (স্কুল/কলেজ) একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন। পছন্দ দেওয়ার পর কোনো প্রার্থী যদি তার পছন্দ বহির্ভূত দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে অনলাইন আবেদন ফরমে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে। যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24