শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঈদে নিরাপদ যাত্রা ও যানজট নিরসনে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়াসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অভিযান

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৪১৫ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভাধীন ইন্টারচেঞ্জ (গোল চত্ত্বর) এরিয়াসহ মহাসড়কের চারটি (০৪) পয়েন্টের গুরুত্বপূর্ণ স্থানে ভাঙ্গা লোকাল থানা, ভাঙ্গা হাইওয়ে থানা ও ভাঙ্গা ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে।

আজ (৩০ মার্চ) শনিবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের দিক নির্দেশনায় ভাঙ্গা লোকাল থানা, ভাঙ্গা হাইওয়ে থানা ও ভাঙ্গা ট্রাফিক পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।এ অভিযানে ভাঙ্গা থানার সেকেন্ড অফিসার মারুফ হোসেন, উপ-পরিদর্শক (এস আই) কবিরসহ ভাঙ্গা লোকাল থানা, ভাঙ্গা হাইওয়ে থানা ও ভাঙ্গা ট্রাফিক  পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে ভাঙ্গা লোকাল থানার ওসি মামুন আল রশিদ বলেন, দক্ষিণবঙ্গের ২১ টি জেলার অন্যতম প্রধান প্রবেশদ্বার হচ্ছে ভাঙ্গা ইন্টারচেঞ্জ।এ অভিযানে মহাসড়ক ও বাসস্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও যানজট নিরসনে আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন,  গুরুত্বপুর্ণ এ এলাকায় মলম পার্টি,ছিনতাই,চুরি ইত্যাদি ঠেকাতে আজ থেকে পুলিশ মোতায়ন করা হয়েছে। পথচারীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য কয়েকটি স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এছাড়া তিনি  আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে ও যানজট নিরসনে  সকলের সহযোগিতা কামনা করেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24