শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

সাত বছর পর সৌদিতে দূতাবাস চালু ইরানের

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৬০১ Time View

 

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সাত বছর পর সৌদি আরবে পুনরায় নিজেদের দূতাবাস চালু করেছে ইরান। মঙ্গলবার (৬ জুন) ইরানের পক্ষে উপপররাষ্ট্রমন্ত্রী আলি রেজা বিগদেলি উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন।

গত ১০ মার্চ ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে চীনের রাজধানী বেইজিংয়ে দুইপক্ষ একটি চুক্তিতে সই করে। এরপর ইরান এ দূতাবাস খোলার পদক্ষেপ নেয়। দূতাবাস চালুর উদ্বোধন অনুষ্ঠানে উপপররাষ্ট্রমন্ত্রী আলি রেজা বিগদেলি বলেন, আমরা মনে করি, আজকের দিনটা ইরান ও সৌদি আরবের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দুই দেশের মধ্যকার সহযোগিতা নতুন অধ্যায়ে প্রবেশ করছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে ইরানি দূতাবাস চালু করার ফলে তেহরান এবং রিয়াদের মধ্যে যোগাযোগ বাড়বে। দুই দেশের জনগণ ইরান ও সৌদি আরব সফরে যাবে, উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়বে এবং বিমানের সরাসরি ফ্লাইট চালু হবে।

যদিও এখন পর্যন্ত সৌদি আরব তেহরানে দূতাবাস চালু করেনি, তবে সম্পর্ক প্রতিষ্ঠার কারণে আসন্ন হজে ইরানের নাগরিকরা সহজেই সৌদি ভিসা পাবেন। সৌদি আরবের রাজধানীতে দূতাবাস খোলার পাশাপাশি দেশটির বন্দরনগরী জেদ্দায় ইরান চলতি সপ্তাহে একটি কনস্যুলেট অফিস চালু করবে।

গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় কয়েক দিনের নিবিড় আলোচনা শেষে সৌদি আরব ও ইরান নিজেদের মধ্যে কূটনীতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং পরস্পরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০১৬ সালের জানুয়ারিতে সৌদি শিয়া আলেম শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে তেহরান ও রিয়াদের মধ্যে কূটনীতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল। সূত্র : প্রেস টিভি ও রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24