রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ভাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩৯৫ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায়  উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ও  বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা র‍্যালী ,কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,  শিশু-কিশোর সমাবেশ, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ।

আজ (২৬ মার্চ) মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ভাঙ্গা পৌরসভাধীন  কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং বর্ণিল বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস. এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত- এ খুদা ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আল রশিদ। এর পর  ফুলেল শুভেচ্ছায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অভিষিক্ত করা হয়।

চালনায়

উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত- এ খুদার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা,  ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ,বীর মুক্তিযোদ্ধা এস আর রাহুত, জমির উদ্দিন ও গোলাম মোস্তফা।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন,ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, কাজী শামসুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ দত্ত, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বৃন্দ, আনসার ভিডিপি কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

আলোচনা সভা শেষে ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিনের তত্ত্বাবধানে ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কাজী শামসুন্নেসা পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে ও ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ঝাঁক ক্ষুদে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর সাজ ও ভাষন সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলোকে ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সহকারী অধ্যাপক এ,বি,এম মিজানুর রহমান,দিলীপ দাস ও পলাশ বিশ্বাস যৌথভাবে পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24