বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রেসিডেন্ট নির্বাচনে ফের ‘বিপুল ভোটে’ ভ্লাদিমির জয়ী পুতিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৪৭৯ Time View

 

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ফের  জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনের ভোট গ্রহণ শেষে রুশ নির্বাচন কমিশনের কর্তারা জানিয়েছেন ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন পুতিন।

প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কমিউনিস্ট প্রার্থী নিকোলাই খারিটোনভ মাত্র ৪ শতাংশের কম ভোট নিয়ে দ্বিতীয়, নবাগত ভ্লাদিস্লাভ দাভানকভ তৃতীয় এবং  লিওনিড স্লুটস্কি চতুর্থ হয়েছেন।

মূলত বুথ ফেরত জরিপের ওপর ভিত্তি করে এই ফল প্রকাশ করে রাশিয়ার সরকারি জরিপ সংস্থা ভিটিএসআইওএম যা সাধারণত আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে করা হয়ে থাকে। খবর রয়টার্স

১৯৯৯ সালের প্রথমবারের মত ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে চলেছেন পুতিন। আর এবারের জয় তাকে রাশিয়ার ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রাষ্ট্রপ্রধানে পরিণত করতে যাচ্ছে।

 

নির্বাচনে জয়লাভের পর এক ভাষণে ‘তার প্রতি সমর্থন ও বিশ্বাস রাখার জন্য’ রাশিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুতিন। এসময় পশ্চিমাদের সমালোচনা করে তিনি বলেন, যারাই আমাদের ভয় দেখানো বা দমনের চেষ্টা করুক না কেন; ইতিহাসে কেউই এইসব করে সফল হয়নি, তাদের এই প্রচেষ্টা এখনো কাজে দিচ্ছে না, ভবিষ্যতেও দেবে না।

 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিসহ পশ্চিমা বিভিন্ন দেশ এই নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হয়নি বলে সমালোচনা করেছে। তারা বলছে পুতিন রাজনৈতিক বিরোধীদের কারাগারে আটকে রেখে তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে বাধা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24