রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রচারের পর ঘর পেলেন জোছনা বেগম

 মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৪৬৩ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালের পর দৈনিক জবাবদিহি পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর ঘর পেলেন অন্ধ মহিলা জোছনা বেগম। এ ঘটনা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে।

অন্ধ জোছনা বেগম হবিবুর রহমানের স্ত্রী।ওই মহিলার চিকিৎসা ও ঘর নির্মাণের পুরো দায়িত্ব নিলেন ঢাকাস্থ ব্যবসায়ী ও রাজনীতিবিদ এবং সমাজ সেবক সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর।

গত ৯ মার্চ শনিবার নালিতাবাড়ী প্রতিনিধি আমানুল্লাহ আসিফের পাঠানো তথ্য ও ছবিতে পেটের ভাতই জুটেনা চিকিৎসা করমু কি দিয়ে শিরোনামে দৈনিক জবাবদিহির তৃতীয় পাতায় খবর ছাপা হলে বিষয়টি অনেকেরই নজরে আসে।বেশ কয়েকজন সরেজমিনে এসে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

দৈনিক জবাবদিহি পত্রিকায় খবর প্রকাশের একদিন পরেই (১০ মার্চ) রবিবার ভুক্তভোগীর বাড়ীতে ছুটে যান সমাজসেবক ও রাজনীতিবিদ আঙ্গুর মিয়া। তিনি অন্ধ জোছনা বেগমকে ১৬ হাত টিনসেড ঘর নির্মাণের জন্য যাবতীয় সরঞ্জাম প্রদান করেন।এছাড়াও তার চোখের চিকিৎসার দায়িত্ব নেন।

এসময় সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর বলেন দৈনিক জবাবদিহি পত্রিকার খবরটি পড়ে আমি ঢাকা থেকে এখানে এসেছি এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।এরকম নিউজ করার জন্য পত্রিকাটির সাংবাদিককে আমি ধন্যবাদ জানাই।ভুক্তভোগী জোছনা বেগম ও তার স্বামী হবিবুর রহমান এই সহযোগিতা পেয়ে সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তারা দৈনিক জবাবদিহি পত্রিকাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24