রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় সাংসদ নিক্সন চৌধুরী এমপির জাঁকজমকপূর্ণ জন্মদিন পালিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৪৫৮ Time View

 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর-৪ আসনের টানা তিন বারের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সনের জন্মদিন ভাঙ্গা উপজেলা যুবলীগগের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে । আজ  (৩ মার্চ) রোববার সন্ধ্যায় উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে এই আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা যুবলীগ, ছাত্রলীগের একাংশের নেতাকর্মী ও সমর্থকরা।
এমপি নিক্সন চৌধুরীর জন্মদিন কে ঘিরে সারাদিন নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস চলতে থাকে। বিভিন্ন নেতাকর্মীরা একাধিক স্থানে কেক কেটে জন্মদিন পালন করেন। এছাড়া সন্ধ্যা থেকেই বিভিন্ন স্থানে নেতাকর্মীদের নিয়ে খিচুড়ি খাওয়ার মধ্য দিয়েও জাঁকজমকপূর্ণ দিবসটি পালন করেছেন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বলেন, প্রিয় নেতা নিক্সন চৌধুরী ভাঙ্গায় এসেছেন বলেই এই জনপদে উন্নয়নের ছোয়া লেগেছে। ভাগ্য খুলেছে অবহেলিত জনগণের। মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24