শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পুলিশের সঙ্গে জিডি ও সাইবার ক্রাইম নিয়ে ‘নন্দিতা সুরক্ষা’র কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২৮ Time View

 

কীভাবে  সহজে অনলাইনে বা অফলাইনে জিডি করা যায় এবং সাইবার ক্রাইমের শিকার হলে কীভাবে সুরক্ষা পেতে পারে নারীরা- তা নিয়ে ফরিদপুরে পুলিশের সঙ্গে ‘নন্দিতা সুরক্ষা’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।

পুলিশ বিভাগ, আইনজীবী, নারী নেত্রী ও সাংবাদিক প্রতিনিধির সঙ্গে ৩০ জন বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নন্দিতা সুরক্ষা’ আয়োজন করে এ অনুষ্ঠানের। আয়োজন সহযোগী হিসেবে ছিল ইউরোপীয় ইউনিয়ন, আর্টিকাল নাইনটিন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী ফরিদপুর কোতোয়ালি থানার সম্মেলন কক্ষে ব্যতিক্রমধর্মী এই আলোচনায় অংশ নেন ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, ব্লাস্ট ফরিদপুর ইউনিটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, রাসিন-এর পরিচালক আসমা আক্তার মুক্তা, সমকাল ও চ্যানেল ২৪-এর  নিজস্ব প্রতিবেদক হাসানউজ্জামান, ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান ও ফরিদপুর ডিবি পুলিশের সাইবার ক্রাইম ও মিডিয়া সেল ইনচার্জ আলেয়া আক্তার।

অনলাইন বা অফলাইন জিডি করতে ও সাইবার ক্রাইমের শিকার হলে কী কী করণীয় এবং এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন কোন ধরনের লিগ্যাল সাপোর্ট দেওয়া হয় তার বিস্তর আলোচনা হয় ‘অ্যান ইনফর্মেশনাল ওয়ার্কশপ অন প্রাইমারি লিগ্যাল প্রটেকশন অ্যাসিস্ট্যান্স’ শিরোনামের ওই অনুষ্ঠানে।

অংশগ্রহণকারীদের মাঝে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে এমন কয়েকজন নারী উদ্যোক্তা, ইউথ অ্যাক্টিভিস্ট, ছাত্রী, যৌনকর্মী ও সাধারণ নারী উপস্থিত ছিলেন।এছাড়াও নন্দিতা সুরক্ষার পক্ষ থেকে আলোচনায় অংশ নেন জান্নাতুল ফেরদৌস মিতু ও জুবায়ের আহম্মেদ তরু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24