শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবির সম্পাদক পিকুল

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬১০ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুর:

ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহাবুবুল ইসলাম পিকুল।

 

আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) ফরিদপুর  প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম।

এর আগে সকাল ৯ টা থেকে দুপুর একটা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে ভোট দেন সদস্যরা। এতে ৯৮ জন ভোটারের মধ্যে ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।বিকেল সাড়ে তিনটা থেকে ভোট গণনা শুরু হয় এবং সন্ধ্যা ৬ টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে হাবিব-অহিদ-টিটো পরিষদে ১২ জন ও কবির-পিকুল-শিপন পরিষদে ১৮ জনসহ মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


এতে ৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নাগরিক বার্তার সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকী, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডিবিসি টেলিভিশনের মাহাবুবুল ইসলাম পিকুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ সাইফুল ইসলাম অহিদ পেয়েছেন ৩৯ ভোট এবং মশিউর রহমান খোকন পেয়েছেন ৪ ভোট।
সহ-সভাপতি পদে তিনজন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ৫৫ ভোট পেয়েছেন দৈনিক বাংলার মাহাবুব ইসলাম পিয়াল, ৫০ ভোট পেয়েছেন এনটিভির সঞ্জিব দাস এবং ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের তরিকুল ইসলাম হিমেল।

সহ-সাধারণ সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের শেখ মফিজুর রহমান শিপন, অর্থ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে এশিয়া বানীর খন্দকার আলী আরশাদ কাজল, দপ্তর সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এস এম মাসুদুর রহমান তরুণ, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে আজকের সারাদেশ পত্রিকার মো. মুইজ্জুর রহমান রবি ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দীতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন আবিদুর  রহমান নিপু।

এছাড়াও  কার্যনির্বাহী সদস্য পদে ৬ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সময়ের প্রত্যাশার মানিক কুমার দাস (৫৬ ভোট), সময় টেলিভিশনের সিকদার সজল (৫৪ ভোট), এশিয়ান টেলিভিশনের মো. সিরাজুল ইসলাম (৫৩ ভোট), খবরপত্র পত্রিকার নুরুল ইসলাম আনজু (৫২ ভোট), প্রভাতি পত্রিকার রুহুল আমিন (৫১ ভোট), ভোরের রানার পত্রিকার সেবানন্দ বিশ্বাস (৪৮ ভোট)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24