শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ফরিদপুরে জাকের পার্টির ২ দিনব্যাপী বিশ্ব ইসলামী সম্মেলন

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১১ Time View

 

লিয়াকত হোসেন,ফরদপুরঃ

জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজা ফরিদপুরী (র:) ছাহেবের ওফাত স্মরণে দু’দিনব্যাপী বিশ্ব ইসলামী সম্মেলন শুরু হয়েছে।  সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত ও আশেকানরা জমায়েত হচ্ছেন।

 

সোমবার (১২ ফেব্রুয়ারি) ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি জাকের মঞ্জিলে দুইদিনব্যাপী এ বিশ্ব ইসলামী সম্মেলন শুরু হয়।গতকাল থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে  আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত। বিশ্ব ইসলামী সম্মেলনের মূল ভেন্যু বাইশরশি মিল মাঠে এখন সাজ সাজ রব।

জানা যায়, কয়েক লাখ শান্তিকামী মুসলমান, সেই সঙ্গে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়েরও লাখো শান্তিকামী মানুষের জন্য বিশাল এলাকা জুড়ে আলাদা আলাদা প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। সেখানে ইবাদত বন্দেগী, আহার, বিশ্রাম, ওয়াজ নসিহত, প্রাথমিক চিকিৎসা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানের লক্ষ্যে সিসি টিভি, ট্রাফিক নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপনসহ নানা আয়োজন করা হয়েছে। ৫৮টি ডিপার্টমেন্ট বিশ্ব ইসলামী সম্মেলনের সফল আয়োজনে এক যোগে কাজ করছে।

পুরো আয়োজন পরিচালনা ও তত্ত্বাবধান করছেন জাকের পার্টির চেয়ারম্যান ও বিশ্ব জাকের মঞ্জিল ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

সোমবার ও  মঙ্গলবার-এই দুইদিনের ইসলামী সম্মেলনে যোগদানের লক্ষ্যে সারা দেশে জাকের পার্টির ২৪টি সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্ট এক যোগে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ব ইসলামী সম্মেলনের সফলতায় বহির্বিশ্বেও ব্যস্ত জাকের পার্টির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24