শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

তৃতীয় মেয়াদে নোয়াবের সভাপতি এ কে আজাদ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৮ Time View

 

টানা তৃতীয় মেয়াদে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে আজাদ। তিনি দৈনিক সমকালের প্রকাশনা প্রতিষ্ঠান টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

নতুন কমিটির সহ–সভাপতি হয়েছেন নিউএজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান এবং কোষাধ্যক্ষ পদে এসেছেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তারা দু’জনও স্ব স্ব পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

গতকাল রোববার বার্ষিক সাধারণ সভায় নির্বাচন বোর্ডের পক্ষে ফিনান্সিয়াল এক্সেপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ ২০২৪-২৫ সালের জন্য গঠিত এই কার্যনির্বাহী কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা করেন।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন– প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, আজাদীর সম্পাদক এমএ মালেক, করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, সংবাদের সম্পাদক আলতামাশ কবির, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের পরিচালক তারিক সুজাত, যুগান্তরের পরিচালক শামীম ইসলাম ও বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24