শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দেক, সম্পাদক নোমান

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৮১ Time View

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক যুগান্তর’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃমোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক আমাদের সময়’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান বিন হারুন।

আজ রবিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব কার্যালয়ে ভোট প্রদান কার্যক্রম শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। পরে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম।

নির্বাচনে সহ-সভাপতি পদে আয়েশা সিদ্দিকা মেঘলা (বিবার্তা ২৪), যুগ্ম সম্পাদক ওয়াজহাতুল ইসলাম (দৈনিক জনকণ্ঠ), কোষাধক্ষ্য তানভীর ইবনে মোবারাক (দৈনিক ভোরের কাগজ), দপ্তর সম্পাদক রাহাত চৌধুরী (দৈনিক প্রতিদিনের সংবাদ), গ্রন্থাগার সম্পাদক মাহমুদুল হাসান (বার্তা ২৪) এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ওসমান সরদার (শেয়ার বিজ) ও মোঃ হাদীউজ্জামান (দৈনিক ভোরের ডাক) নির্বাচিত হন।

নির্বাচন চলাকালীন ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। এসময় তিনি বলেন, ‘নির্বাচন যেকোনো সংগঠনের একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। জাবি প্রেসক্লাব প্রতিবছর সঠিক সময়ে নিবার্চন অনুষ্ঠান করে দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করি নতুন নেতৃত্ব গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে প্রেসক্লাবকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’

ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘একটি উৎসবমুখর পরিবেশে জাবি প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সকল সদস্যদের অংশগ্রহণ গণতান্ত্রিক চর্চার বহিঃপ্রকাশ। জয় পরাজয় বিষয় না, বরঞ্চ সকলকে একসাথে নিয়ে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে, এটাই মূখ্য আশা করি নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করবেন।’

নির্বাচনী ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক এবাদুল্লাহ খান, আইন ও বিচার বিভাগের প্রভাষক আ জ ম উমর ফারুক সিদ্দিকী ও নির্বাচন কমিশনের সচিব জাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমন মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হাছান তানভীর, সাবেক সাধারণ সম্পাদক নুর হাছান নাঈম উপস্থিত ছিলেন।

এছাড়া নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচন পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন), অধ্যাপক শেখ মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আক্তার, রেজিস্ট্রার মোঃ আবু হাসান, জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24