মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬

অনলাইন  ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৬৮৪ Time View

 

মেমোরিয়াল ডে’র ছুটির সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় গোলাগুলিতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন।মঙ্গলবার (৩০ মে) এনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, আটটি রাজ্যের সমুদ্র সৈকত, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোটর শো-তে এসব বন্দুক সহিংসতা ঘটেছে।

নিহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ ৬০ বছর বয়সী বৃদ্ধও ছিলেন। এনবিসি বলছে, বন্দুক সহিংসতার মধ্য দিয়ে সাপ্তাহিক ছুটি যেভাবে শুরু হয়েছিল, ঠিক সেভাবেই শেষ হয়েছে। সোমবার (২৯) সন্ধ্যায় ফ্লোরিডার হলিউড বিচ এলাকায় বন্দুকযুদ্ধে নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলেছে, দুটি গ্রুপের মধ্যে সহিংসতা দেখা যায়। সহিংসতায় আহত হয়ে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে শিশুও ছিল। পরে রাতে এক সংবাদ সম্মেলনে হলিউড পুলিশের মুখপাত্র ডিয়ানা বেটিনেশি বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। একজন সন্দেহভাজন ব্যক্তির খোঁজ করা হয়েছে।

ছুটির শুরুতে বন্দুক সহিংসতার প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার বিকেলে। শিকাগো টেলিমুন্ডো এলাকায় নর্থ অ্যাভিনিউ বিচে দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।শিকাগোর ঘটনায় কেউ নিহত হননি। তবে এর আগে শিকাগোতে সপ্তাহব্যাপী বন্দুকযুদ্ধে নিহত হয় আটজন। আহত হয় অন্তত ৩২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24