শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

শুটিংয়ে সার্বিয়া যাচ্ছেন বরুণ-সামান্থা

অনলাইন  ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৬৯৯ Time View

রুশো ব্রাদার্সদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র তৈরি অ্যাকশন সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় সংস্করণের এক মাসব্যাপী শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শিগগিরই শুটিংয়ের জন্য সার্বিয়ায় পাড়ি জমাবে সিনেমার পুরো টিম। সেখানেই চলবে মাসব্যাপী শুটিং।

নিজের প্রথম ওয়েব সিরিজ ‘সিটাডেল’ প্রসঙ্গে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বরুণ জানান, ‘সিরিজটিতে কাজ করা সত্যিই আমার জন্য বিস্ময়কর। সার্বিয়ায় শুটিং করতে যাচ্ছি পুরো টিম। সেখানে আমাদের প্রচুর অ্যাকশনসহ এক মাসব্যাপী শুটিং চলবে। এমন কিছুই আসছে, যা ভারতের দর্শকেরা আগে দেখেননি।

সিরিজটি পরিচালনা করছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতা জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকে। এর চিত্রনাট্য লিখেছেন রাজ ও ডিকে এবং সীতা আর মেনন। গত মাসে মুক্তি পাওয়া আমেরিকান সংস্করণ ‘সিটাডেল’-এ স্পাই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছয় পর্বের এই সিরিজটির প্রথম দুই পর্ব গত মাসে মুক্তি পেলেও এখন পর্যন্ত মোট ছয়টি পর্বই মুক্তি পেয়েছে।

বরুণ ধাওয়ানকে সামনে দেখা যাবে জাহ্নবী কাপুরের বিপরীতে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমায়। আর শেষবার সামান্থাকে গুণশেখর পরিচালিত পৌরাণিক গল্পনির্ভর সিনেমা ‘শকুন্তলমে’ দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘কুসি’তে দেখা যাবে, যা মুক্তি পাবে ১ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24