শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এরদোয়ান

অনলাইন  ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৬৬৭ Time View

 

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ৫২.১২ শতাংশ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭.৯ শতাংশ ভোট।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সুপ্রিম ইলেকশন কাউন্সিলের (ওয়াইএসকে) চেয়ারম্যান আহমেত ইয়েনার ভোট গণনার ফলাফল ঘোষণা করেন । এর আগে এদিন সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। তুরস্কের ইতিহাসে এটিই প্রথম রানঅফ।

১৪ মে প্রথম দফা ভোটে এরদোয়ান ৪৯.৫২ শতাংশ, কিলিচদারোগলু ৪৪.৮৮ শতাংশ ও সিনান ওগান ৫.১৭ শতাংশ ভোট পেয়েছিলেন। কেউ ৫০ শতাংশের বেশি না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় ভোট। ৬৪ মিলিয়ন ভোটারের মধ্যে ৮৮.৮৪ শতাংশ ভোট দিয়েছিলেন।

তুরস্কে ২০ বছর ধরে ক্ষমতায় আছেন এরদোয়ান। তিনি ২০০৩ সাল থেকে তুরস্কের নেতৃত্ব দিচ্ছেন। ২০১৪ সালের আগে প্রেসিডেন্ট সংসদ দ্বারা নির্বাচিত হতো। তিনি প্রথমে প্রধানমন্ত্রী এরপর ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এরদোয়ান শাসনব্যবস্থা সংশোধন করে ২০১৭ সালে গণভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ বাতিল করেন। এবার জয়ী হওয়ায় ২০২৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এরদোয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24