শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ফরিদপুর-৩(সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী এ,কে আজাদের বিপুল ভোটে জয়

লিয়াকত হোসেন:
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৯ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুর:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে  বিপুল ভোটে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। বেসরকারিভাবে প্রাপ্ত ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হককে চেয়ে ৫৯ হাজার ৯ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।

ফরিদপুর-৩ আসনে ১৫৪ কেন্দ্রের মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট আর নৌকার প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।

এই আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনের ১৫৪ কেন্দ্রের মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৮২৪, বাতিল ভোট ২ হাজার ২০০, সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ১৩ হাজার ২৪টি। আর প্রদত্ত ভোটের শতকরা হার ৫২ দশমিক ৬৯ শতাংশ।

 

ফরিদপুর-৩ আসনে এ. কে. আজাদ ও শামীম হকের সঙ্গে আরও প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ কংগ্রেসের মুঈদ হোসেন আরিফ (ডাব) তার প্রাপ্ত ভোট ৪৪১, জাতীয় পার্টির এস, এম, ইয়াহিয়া (লাঙ্গল) তার প্রাপ্ত ভোট ৫৮৩, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের গোলাম রাব্বানী খাঁন (নোঙ্গর) তার প্রাপ্ত ভোট ২৯২, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেন (একতারা) তার প্রাপ্ত ভোট ৩২১।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24