সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা; অপেক্ষা ফলাফলের

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৭ Time View

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।আজ  রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল হয়েছে। এবং ১৫ ব্যক্তিকে জাল ভোটে সহায়তা করার জন্য দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারসহ যারা জাল ভোট প্রদান করতে যান, তারাও রয়েছেন।

তিনি বলেন, ছোটখাটো ৩০-৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। কোথাও আমাদের পুলিশের গাড়িতে ইট মেরে গ্লাস ভাঙা হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, এ ছাড়া আমাদের দুইজন প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করার সময় মারা গিয়েছেন। একজন গতরাতে দায়িত্ব পালনকালে হার্ট অ্যাটাক করে মারা যান। আরেকজন আজ জামালপুরে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন।

ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের বাইরে এ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানাতে পারব।  নির্বাচনে ২৮টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এক হাজার ৯৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের ভোট গণনার পর রিটার্নিং কর্মকর্তা স্থানীয়ভাবে ফল প্রকাশ করবেন এবং নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24