শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সৌদি সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

অনলাইন  ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৬২০ Time View

 

সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (২৭ মে) তিনি দেশে ফেরেন। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইর, রয়াল সৌদি আর্মড ফোর্সেসের চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তারা দুদেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এছাড়া তিনি সৌদি আরবের রিয়াদে আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন এবং পবিত্র ওমরাহ পালন করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদের এ সফরের মধ্য দিয়ে সৌদি আরব ও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24