বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে উন্নয়নের বার্তা দিবেন- গোলাম দস্তগীর গাজী

স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৭ Time View

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে উন্নয়নের বার্তা দিবেন বলে জানিয়েছে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী শেষ মিটিংয়ে নারায়ণগঞ্জে আসবেন। তিনি জনগণকে উন্নয়নের বার্তা দিবেন।

আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে কী কী করনীয় তিনি তা বলবেন। নৌকার প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেবেন।  গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ মাঠে হাজার হাজার নেতাকর্মীদের ঢল জনসভায় গোলাম দস্তগীর গাজী এ কথা বলেন।

আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভূমির অধিকার ঠিক থাকবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের রূপগঞ্জে কোনো ভূমিদস্যু যাতে কোনো ভূমি নিতে না পারে সেই কারণে আজকে গণজোয়ার উঠেছে। তারা জানে আজকে নৌকা আসলে তাদের ভূমির অধিকার ঠিক থাকবে। আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বলেন, সারা রূপগঞ্জে নৌকার গণজোয়ার উঠেছে। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, প্রতিটি ইউনিয়নে-ইউনিয়নে নৌকার পক্ষে নেতাকর্মীসহ সমর্থকদের ঢল নেমেছে। নৌকার মাঠ হাজার গুণে ভালো। নির্বাচনি পরিবেশ খুব সুন্দর। নির্বাচন কমিশন খুব কঠিনভাবে নিয়ন্ত্রণ করছে। নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24