সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন থেকে বাদ পড়লেন শাম্মী-সাদিক

স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৬ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ নির্বাচন করতে পারছেন না।

প্রার্থিতা ফিরে পেতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতার বিষয়ে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ চলমান থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগে একই বেঞ্চ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার শুনানি নিয়ে এই আদেশ দেন।উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্ব, খেলাপি ঋণ, ১ শতাংশ ভোটারের সমর্থনে গরমিলসহ বিভিন্ন কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24