সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

যে কেন্দ্রে ভোট কারচুপি হবে, সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪২ Time View

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো কেন্দ্রে যদি একটি ভোটও কারচুপি হয় তাহলে সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। শনিবার সকালে বরিশালে রির্টানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বরিশাল জেলার ৬ নির্বাচনি এলাকার অধিকাংশ প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। ভোটের মাঠে অনিয়ম করতেই হবে; এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এই আহবান জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাই এখন চাইছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। অংশগ্রহণমূলক যে শব্দটি ছিল তাও এখন আর কেউ বলছে না। আমরা সেই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই।এক্ষেত্রে ব্যাত্যয় ঘটানোর চেষ্টা হলে ছেড়ে দেওয়া হবে না।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামসহ জেলা ও বিভাগীয় প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24