শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

যে প্রতীক পেলেন কৌতুক অভিনেতা চিকন আলী

নওগাঁ প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮৩ Time View

হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী কৌতুক অভিনেতা মো. শামিনুর রহমান ওরফে চিকন আলী। প্রার্থিতা ফিরে পেয়েই ভোটের মাঠে প্রচারে নেমে পড়েছেন তিনি।

গত বুধবার (২০ ডিসেম্বর) হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে তাকে কেটলি প্রতীক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল রানা। চিকন আলীর পক্ষে প্রতীক গ্রহণ করেন তার স্ত্রী বদলগাছী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সমর্থনসূচক ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গড়মিলের কারণে গত ৪ ডিসেম্বর শামিনুর রহমান চিকন আলীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে গত ১৩ ডিসেম্বর শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন নির্বাচন কমিশনের আপিল বোর্ড।

পরে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনেরও সিদ্ধান্তের বিরুদ্ধে শামিনুর রহমান চিকন আলী গত ১৪ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে গত বুধবার হাইকোর্ট শামিনুর রহমান চিকন আলীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24