বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জনগণ বিএনপি’র বিরুদ্ধে অসহযোগ শুরু করবে

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯২ Time View

 

নির্বাচন বিরোধী, গুপ্ত সন্ত্রাস ও অগ্নি সন্ত্রাসকারী বিএনপি’র বিরুদ্ধে দেশের জনগণ অসহযোগ শুরু করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনের মাঠ থেকে পলাতক দল বিএনপি অসহযোগ আন্দোলন শুরু করেছে। এবার জনগণ বিএনপি’র বিরুদ্ধে অসহযোগ শুরু করবে।ওবায়দুল কাদের বৃহষ্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি এখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। যে দল আন্দোলনের আসর থেকে পালিয়ে গেল, এখন সেই দল অসহযোগ করবে। জনগণ তাদের বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে। বিএনপি-জামায়াত নির্বাচন বিরোধীদের বিরুদ্ধে অসহযোগ শুরু হয়েছে। তার প্রমাণ বাংলাদেশের হাট বাজার দোকান পাটে যান দেখবেন জীবনযাত্রা স্বাভাবিক।

তিনি বলেন, বিএনপি নেতারা বলতেন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, মন্ত্রীরা পালিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ পালিয়ে যাচ্ছে, পালাবার কোনো অলি গলিও খুঁজে পাবে না। শেষ পর্যন্ত দেখা গেল পল্টনে ২৮ তারিখে কি যে দৌড় বিএনপি নেতাদের, এখানে গিয়ে পরে, ওখানে গিয়ে পরে। পলাতক দল এখন আবার অসহযোগ আন্দোলন ডাকে। যে দল আন্দোলনের আসন থেকে পালিয়ে গেল এখন সেই দল অসহযোগ করবে। তাদের কথা শুনলে দেশের মানুষ হাসে।

তিনি বলেন, বিএনপির ডাকে জনগণ আগেও সাড়া দেয়নি। জীবনযাত্রা স্বাভাবিক ছিল। হরতাল-অবরোধে সবকিছু চলেছে। জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এবারও জনগণ বিএনপির এই ডাকে সাড়া দেবে না। বিএনপিকে মানুষ অসহযোগিতা করবে।

ওবায়দুল কাদের বলেন, ট্যাক্স-বিল যাদের বাকি, ঋণ নিয়ে যারা পালিয়েছে তাদের তালিকা করে সব আদায় করা হবে। কেউ ছাড় পাবে না। গুপ্ত হামলা বন্ধ না করলে জনগণ ধরে ধরে প্রতিহত করে গণশাস্তি দেবে। জনগণ নির্বাচন পন্ড করতে দেবে না।

রিমোট কন্ট্রোল নেতা দিয়ে রাজনীতি হয় না জানিয়ে কাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেমস নদীর ওপার থেকে হুমকি ধামকি দিচ্ছে। দেশে এসে মানুষকে মোকাবিলা করে জেলে যাওয়ার সাহস অর্জন করুক। রিমোট কন্ট্রোল নেতা দিয়ে রাজনীতি হয় না।

নির্বাচনে আচরণ বিধি মেনে চলার বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন জানিয়ে তিনি বলেন, তিনি বুধবার সাধারণ যাত্রীর মতো বিমানের টিকিট কেটে সিলেট গেছেন। সরকারি কোনো খরচ নেননি। তার সঙ্গে যারা গেছেন তারাও নিজ খরচে গেছেন। সার্কিট হাউজের ভাড়াও পরিশোধ করেছেন। কোনো দলীয় পতাকা ব্যবহার করেননি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্য নির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন ও তারানা হালিম প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24