বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

বিএনপি-জামায়াত জোট মিলে দেশে অরাজকতা শুরু করেছে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৭ Time View
নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন শেখ হাসিনা

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পোড়ে এটা বিএনপির মনে রাখা উচিত।

নির্বাচনী জনসভায় শেখ হাসিনা আরো বলেন , বিএনপি আগুন দিয়ে মানুষ মারে। এর বিরুদ্ধে আপনাদের সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষের জীবন কেড়ে নেবে, মানুষকে ভোট দিতে দেবে না, নির্বাচন বন্ধ করবে, এতো সাহস কোথা থেকে পায়। ওই লন্ডনে বসে এক কুলাঙ্গার হুকুম দেয়, আর কতগুলো লোক এখানে আগুন নিয়ে খেলে। আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পোড়ে এটা তাদের মনে রাখা উচিত।

এরে আগে বুধবার বিকেল ৩টার দিকে জনসভায় উপস্থিত হন তিনি। দলটির নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান। পরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ।

এর আগে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট মিলে দেশে অরাজকতা শুরু করেছে। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। নারী-শিশু, পুলিশ, সাংবাদিক সবার ওপর হামলা করছে। আমি মনে করি, মানুষ তাদের কখনো মেনে নেবে না।

তিনি বলেন, মানুষ এত শান্তিতে ছিল। আজ এত কষ্টের পরেও, কোভিড-১৯ এর অতিমারি-ইউক্রেন যুদ্ধ, স্যাংশন সব কিছুর পরও আমরা অর্থনীতির চাকা ধরে রেখছি, ভর্তুকি দিয়ে দিয়ে তাদের খাবার দিচ্ছি। আমরা সব রকম ব্যবস্থা করে দিচ্ছি। রাস্তা-ঘাট সব কিছুই তো উন্নতি করেছি। কিন্তু কোথায়, কোন জায়গাটা আমরা বাদ রেখেছি, আমাদের বিরুদ্ধে আন্দোলনের নাম দিয়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে?

‘ভোট জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার। সেই ভোট জনগণ দেবে। সেই ভোট দিতে জনগণ আসবে, তাদের বাধা দেওয়া, তাদের খুন করা- এটার অধিকার কারও নাই।’ এটা বাংলাদেশের কেউ মানবে না বলে জানান প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24