শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সারাদেশে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ডেস্ক রিপোর্ট:
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৩ Time View

ভোর থেকে সারাদেশে সন্ধ্যা পর্যন্ত বিএনপির ডাকা হরতাল চলছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় একদিনের এই হরতাল কর্মসূচি শুরু হয়েছে। এরআগে, কয়েক দফায় টানা ৪৮ বা ৩৬ ঘণ্টার অবরোধ বা হরতাল কর্মসূচি পালন করলেও এবার এক দিনের কর্মসূচি পালিত হচ্ছে।

এটি দলটির চতুর্থ দফা হরতাল কর্মসূচি। এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো তিন দফায় চার দিন হরতাল এবং ১১ দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।

উল্লেখ্য, সোমবারই এ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু কুয়েতের প্রয়াত আমিরের স্মৃতির প্রতি সম্মান জানাতে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একদিন পিছিয়ে মঙ্গলবার নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24